সহিহ মাখরাজ, গুন্নাহ ও তাজবীদের মৌলিক নিয়মাবলী শিখে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত করুন
কুরআন সঠিক উচ্চারণে পড়ার প্রথম ধাপ হলো এই ২৯টি হরফের সঠিক রূপ ও উচ্চারণ চেনা।
মাখরাজ অর্থ বের হওয়ার স্থান। আরবি ২৯টি হরফ মুখের ৫টি প্রধান অংশের ১৭টি নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয়।
কণ্ঠনালীর নিম্নাংশ, মধ্যাংশ ও উপরিভাগ থেকে এই ৬টি হরফ উচ্চারিত হয়:
ء هـ - ع ح - غ خদুই ঠোঁটের শুকনো ও ভেজা অংশ থেকে উচ্চারিত হয়:
ف - ب م وজিহবার মূল তার বরোবর উপরের তালুর সাথে লাগিয়ে:
ق - كজিহবার মধ্যভাগ তার বরোবর উপরের তালুর সাথে লাগিয়ে:
ج ش يনূন সাকিন (نْ) বা তানভীন (ً ٍ ٌ) এর পর অন্য হরফ আসলে ৪ নিয়মে পড়তে হয়:
মাদ্দ অর্থ টেনে পড়া। মাদ্দের আসল হরফ ৩টি: ا (আলিফ), و (ওয়াও), ي (ইয়া)।
| মাদ্দের প্রকার | টানার পরিমাণ | শর্ত/নিয়ম | উদাহরণ |
|---|---|---|---|
| মাদ্দে আসলী (স্বাভাবিক) | ১ আলিফ (১ সেকেন্ড) | যবরের পর খালি আলিফ, পেশের পর জযমওয়ালা ওয়াও, বা যেরের পর জযমওয়ালা ইয়া থাকা। | قَالَ - قِيلَ - يَقُولُ |
| মাদ্দে মুত্তাসিল (যুক্ত) | ৩-৪ আলিফ | একই শব্দে মাদ্দের হরফের পর হামযাহ (ء) আসলে। | جَاءَ - جَيِيءَ |
| মাদ্দে মুনফাসিল (পৃথক) | ৩-৪ আলিফ | মাদ্দের হরফ এক শব্দে এবং পরবর্তী শব্দের শুরুতে হামযাহ (ء) আসলে। | بِمَا أُنْزِلَ |